১৯৫ কোটি টাকা পাচার

সম্রাটের মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে ২৮ অক্টোবর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৫

ক্যাসিনো কাণ্ডে ধৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা অর্থ পাচারের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ঐদিন ধার্য করে দেন।

রবিবার রাজধানীর রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে অভিযোগ করা হয় যে, সম্রাট রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ অর্থ উপার্জন করেন। তার উপার্জিত অবৈধ অর্থের মধ্যে ১৯৫ কোটি টাকা তিনি তার সহযোগী আসামি এনামুল হক আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া পাচার করেছেন।