আটকের সময় মানসিক রোগীর মাথায় লাথি, পুলিশ সদস্য সাময়িক বহিষ্কার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এক মানসিক রোগীকে আটকের সময় মাথায় লাথি দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে । অভিযোগে বলা হয়েছে, আটক করতে গিয়ে পুলিশ ওই ব্যক্তির গাড়িতে ধাক্কা দেয় এবং পরে তাকে বের করে মাথায় লাথি মারে।

এই ঘটনার পর ৩২ বছর বয়সী ওই ব্যক্তি এখন কোমায় চলে গেছেন। বর্তমানে তিনি মেলবোর্নের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে. মানসিক রোগের কারনে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন ভুক্তভোগী ওই ব্যক্তি।  হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় ওই হাসপাতালের কর্মীরাই পুলিশকে খবর দেয়। 

এদিকে এই ঘটনার স্বাধীন তদন্তের দাবি করেছে ভুক্তভোগী ওই ব্যক্তির পরিবার,।      

 অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মানসিক রোগী ওই ব্যক্তি আটকের সময় একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন এবং অস্বাভাবিক আচরণ করেছেন। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য পুলিশ।

ইত্তেফাক/এআর