এইচএসসির হিসাববিজ্ঞান
মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক-হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
করিম একজন সরবরাহকারীর নিকট নষ্ট পণ্য ফেরত দেয় এবং ৯৫০ টাকা নগদ গ্রহণ করে। এই লেনদেন তার বইতে লিপিবদ্ধ করার জন্য জাবেদা লিখনটি হল-
নগদান হিসাব ডেবিট ৯৫০ টাকা,
ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ৯৫০ টাকা
২০১৮ সালে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেনসমূহ সংগঠিত হয় :
নগদ বিক্রয় ১০,০০,০০০ টাকা, বাকীতে বিক্রয় ২৪,০০,০০০ টাকা দেনাদার হতে, প্রাপ্ত অর্থ ৮,০০,০০০ টাকা, বিক্রয় অথবা ফেরত পদ্ধতিতে ক্রয়মূল্যের উপর ২০% মুনাফা ধরে ২,৪০,০০০ টাকার মালামাল প্রেরণ করে,ক্রেতাদের নিকট হতে প্রাপ্ত ফেরত ১,০০,০০০ টাকা। বিক্রয় বহিতে কত টাকা লিপিবদ্ধ করা হবে? - ২৪,০০,০০০ টাকা।
নগদে ২০,০০০ টাকার চেয়ার পুন:বিক্রয়ের জন্য ক্রয় করা হলো ইহা লিপিবদ্ধকরণের জন্য জাবেদায় লিখন হবে-
ক্রয় হিসাব ডেবিট ২০,০০০ টাকা, নগদান হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা।
সীমা লিমিটেড এর নিকট ধারে পণ্য বিক্রয়, জাবেদা লিখন-
প্রাপ্য হিসাব / দেনাদার হিসাব / সীমা লিমিটেড হিসাব ডেবিট,
বিক্রয় হিসাব ক্রেডিট
সহকারী খতিয়ান -সাধারণ খতিয়ান থেকে সম্পূর্ণ আলাদা
প্রতিটি এন্ট্রি সহকারী খতিয়ানে- দৈনন্দিন স্থানান্তর করা হয়
মোট যোগফল হিসাবকাল শেষে সাধারণ খতিয়ানে স্থানান্তর করা হয়-
প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব একটি নিয়ন্ত্রণ হিসাব
প্রদেয় নোটে স্বাক্ষর করে ৮,০০০ টাকা গ্রহণ করা হলো। এর জাবেদা লিখন-
নগদান হিসাব ডেবিট ৮,০০০ টাকা,
প্রদেয় নোট হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা।
প্রদেয় নোটে স্বাক্ষর করে ৮,০০০ টাকা প্রদান করা হলো এর জাবেদা লিখন-
প্রদেয় নোট হিসাব ডেবিট ৮,০ স০০ টাকা
নগদান হিসাব ক্রেডিট ৮,০০০ টাকা
