শ্রীশান্থের দরজা খোলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ৩৭ বছর বয়সি ভারতীয় পেসার শ্রীশান্থ। ফিটনেস দেখাতে পারলে কেরালার হয়ে আসন্ন ঘরোয়া মৌসুমেও দেখা যেতে পারে শ্রীশান্থকে। এমনটাই জানিয়েছেন কেরালার কোচ টিনু ইয়োহান্নান। তিনি বলেন, ‘অনুশীলনে কঠোর পরিশ্রম এবং নিজেকে ফিট রেখে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন শ্রীশান্থ। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি। তাকে বিবেচনায় রাখব। তবে এটা নির্ভর করে তার ফর্ম এবং ফিটনেসের ওপর। তবে তার জন্য দরজা খোলা। ’