মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১ এবং টাঙ্গাইল কটন মিলস লি. সংলগ্ন রাস্তার অবস্থা করুণ। এতে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন বলেন, রাস্তার বিভিন্ন অংশে ভেঙে বেহাল হয়ে পড়েছে। টাঙ্গাইল কটন মিলের উপ-মহাব্যবস্থাপক মো. আলী জিন্না বলেন, রাস্তা সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগ, পল্লী বিদ্যুত্ বিভাগ এবং মিলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বরাদ্দ এলেই দ্রুত সংস্কার করা হবে।
