লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ার পদুয়া তেওয়ারীহাট বাজারে অবৈধভাবে বিদ্যুত্ সংযোগের দায়ে ১০ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বিদ্যুত্ কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ঐ জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া পল্লী বিদ্যুত্ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ সারওয়ার জাহান, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর আব্দুস সালাম প্রমুখ।
