উলিপুরে মাদকসহ দুই জন আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

উলিপুরে ৯৯ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে পৌরশহরের পূর্ববাজার রেলগেট সরদারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—কুড়িগ্রাম পৌরসভার শফিকুল ইসলাম (২৮) ও সামিউল ইসলাম (২৬)। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।