সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জন করল আইনজীবীরা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

সিলেট অফিস

সিলেট মহানগর দায়রা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি এ টি এম ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে আইনজীবী সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের বৈঠকে বিচারক আব্দুর রহিমের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। তবে শুধু বিচারক আব্দুর রহিম ছাড়া বাকি সব বিচারকের আদালতে জনসাধারণকে আইনি সহায়তা দিতে তাদের কোনো আপত্তি নেই বলে জানান সমিতির সভাপতি এ টি এম ফয়েজ।