অতিরিক্ত পেঁয়াজ না কেনার আহ্বান জানিয়ে চট্টগ্রাম চেম্বারের বিবৃতি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

চট্টগ্রাম অফিস

গত কয়েক দিনে হঠাত্ করে দেশের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি মঙ্গলবার এক বিবৃতিতে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত পেঁয়াজ কিনবেন না। অন্যদিকে তিনি ব্যবসায়ীদের দ্রুত বিদেশ থেকে পেঁয়াজ আমদানির আহ্বান জানান। চেম্বার সভাপতি আরো বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের মজুত রয়েছে। তিনি আগামী দিনের চাহিদা পূরণে চীন, মিশর, মিয়ানমার, পাকিস্তান ও তুরস্ক থেকে অতি শিগিগরই পেঁয়াজ আমদানি করার জন্য সংশ্লিষ্ট আমদানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন।