স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ট্রাফিক পয়েন্ট ও পুলিশ চেকপোস্টসমূহে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে এখন থাকবে বডি ওর্ন ক্যামেরা। যাতে ধারণ করা হবে সেখানকার সার্বিক পরিস্থিতির ভিডিওচিত্র। সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। তিনি জানান, আপাতত নগরীর কয়েকটি পয়েন্ট বা চেকপোস্টে এ ক্যামেরা চালু হয়েছে।
