অটোরিকশা চাপায় যুবক নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোটরসাইকেল রাইডার গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মাহী খান (২১)। সে সিলেট এমসি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও জালালাবাদ এলাকার এনায়েতুল্লাহ খানের ছেলে। দুর্ঘটনায় মাহীর সঙ্গে থাকা এক আরোহী আহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।