ঝিনাইগাতীতে ভটভটি উলটে আহত ২৫

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে আসা ভটভটি গাড়ি উলটে ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের গুরুচরণ দুধনই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।