নিয়ামতপুরে অভিযান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অভিযান চালিয়ে ১০০ কেজি ব্ল্যাক টি ও ২০ কেজি সিনথেটিক ডিটারজেন্ট জব্দ করেছে। সহকারী কমিশনার (ভূমি) গত সোমবার বেলা ১১টায় অভিযান চালিয়ে এসব জব্দ করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফার সরকার বলেন, আটককৃত চা-পাতা যেসব কোম্পানির সেসব কোম্পানির বিএসটিআইর কোনো লাইসেন্স ছিল না। তারা অবৈধভাবে তাদের পণ্য উত্পাদন, বিক্রয় ও বিপণন করে আসছিল।
