মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত সাত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আহমেদ সেজান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে রমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মঙ্গলবার ভোররাতে উপজেলার মোসলেম বাজার তিলকপাড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এসময় একই পরিবারের আরো সাত জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রমেক ও মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মিঠাপুকুর শঠিবাড়ি ফায়ার সর্ভিসের অধিনায়ক কাজল মিয়া বলেন, সোমবার রাতে ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে এক রোগীসহ আট যাত্রী নিয়ে মাইক্রোবাসটি দিনাজপুর জেলার ফুলবাড়ির উদ্দেশে রওয়ানা  হয়েছিল। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।