চট্টগ্রামে দুই বেকারির বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করায় দুই বেকারির বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার নগরীর বাকলিয়া শান্তিনগর পেরাক ফ্যাক্টরি মোড়ের লাইট বেকারি ও পশ্চিম বাকলিয়ার বাংলাদেশ সুইটসের বিরুদ্ধে এ মামলা করা হয়। এসময় অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারি দুইটিকে কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসটিআইর মাঠ কর্মকর্তা মো. আশিকুজ্জামান ও শিমু বিশ্বাস সরেজমিন বেকারি পরিদর্শন শেষে এই মামলা করেন।