বাঘা (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর বাঘায় ডিবি পুলিশ পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। উপজেলার বাজুবাঘা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল রানার বিরুদ্ধে সোমবার এ মামলাটি দায়ের করেন ঐ ছাত্রী নিজে। সোহেলের বাড়ি বাঘার জোতরাঘব গ্রামে। বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, সোহেলকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। আর মেডিক্যাল পরীক্ষার জন্য ঐ ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে (ওসিসিতে) পাঠানো হয়েছে।
