ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়া থেকে ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলো হারুনুর রশিদ সুলতান ও আহমেদ লতিফ। র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, বাইপাইল এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
