বেক্সিমকো কমিউনিকেশন্স নিয়ে এলো আকাশ ফেস্ট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫২

 

দেশের ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবাদাতা আকাশ ডিটিএইচ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকাশ ফেস্ট। এই ফেস্টে অংশ নিয়ে নতুন ডিটিএইচ সংযোগ নেওয়া ক্রেতারা প্রতি সপ্তাহে মোট ২০টি টেলিভিশন (টিভি) পুরস্কার পাবেন। চলতি সেপ্টেম্বর জুড়ে চলবে এ আকাশ ফেস্ট। আকাশ ফেস্টের প্রথম সপ্তাহের বিজয়ীদের নাম গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুলশানে বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান কার্যালয় ও সিলেট রিজিওনাল অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। —প্রেস বিজ্ঞপ্তি