অন্তর্বর্তী লভ্যাংশ দিতে চায় এক্সপ্রেস ইনসিওরেন্স

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

ভালো মুনাফার পরও তালিকাভুক্তির প্রথম বছরেই বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দিয়ে সমালোচনার মুখে পড়া এক্সপ্রেস ইনসিওরেন্স এখন অন্তর্বর্তী লভ্যাংশ দিতে চায়। এজন্য কোম্পানিটি একটি পরামর্শক নিয়োগ দিয়েছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে।

গত সোমবার সন্ধ্যায় এক্সপ্রেস ইনসিওরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করে। অথচ বছরটিতে কোম্পানিটি ভালো মুনাফা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্তের ফলে বিএসইসি এক্সপ্রেস ইনসিওরেন্স কর্তৃপক্ষকে তলব করে। গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থার কার্যালয়ে হাজির হয় কোম্পানির দায়িত্বশীলরা অন্তর্বর্তীকালী লভ্যাংশ দেওয়ার কথা জানিয়েছে বলে জানা গেছে।