গ্রিক পুরাণের পারিবারিক সুখ-শান্তি এবং চুল্লির দেবী। ক্রনাস ও রিয়ার কন্যা। জিউস, হেডিস, পোসাইডন, হেরা ও দিমিতিরের বোন।
গ্রিক দেব-দেবীর মধ্যে হেস্টিয়া ছিলেন অত্যন্ত শান্তিপ্রিয় দেবী। দেবতা কিংবা মানুষের কোনো ব্যাপারেই তিনি নিজেকে জড়িত করেননি। এছাড়া কারো প্রেমের আহ্বানেও তিনি সাড়া দেননি। আজীবন তিনি কুমারীত্ব রক্ষা করেছেন।
প্রাচীন গ্রিসে হেস্টিয়ার সম্মানার্থে রাষ্ট্রীয়ভাবেও চুল্লি প্রজ্জ্বলন করে রাখা হতো। গ্রিসের কোনো কোনো অঞ্চলে হেস্টিয়া গৃহদেবীরূপেও পুজিত হতেন। রোমান পুরাণের ভেস্টা হলেন হেস্টিয়ার সমতুল্য দেবী।
সূত্র : প্রতীচ্য পুরান/ফরহাদ খান
