যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা্লে জাতিসংঘে কঠিন সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। সংস্থার মানবাধিকার কাউন্সিলে গতকাল মঙ্গলবার ২৯ টি রাষ্ট্র খাশোগি হত্যার তীব্র নিন্দা জানায় এবং এর মাধ্যমে দেশটি মানবাধিকার লংঘন করেছে বলেও অভিযোগ করেছে। খবর আলজাজিরার
সবগুলোর রাষ্ট্রের পক্ষে বিবৃতি পাঠ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত কারস্টেন স্টাউর। তৃতীয়বারের মতো এই ধরনের বিবৃতি দেওয়া হলো। নিন্দা জানানো বেশিরভাগ রাষ্ট্রই ইউরোপের। জার্মান রাষ্ট্রদূত মাইকেল ফ্রেইয়ার বলেন, খাশোগি হত্যাকা্লে যারা জড়িত তাদের বিচারে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। বিবৃতিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও সমর্থন দিয়েছে। বিবৃতিতে কেবল খাশোগি নয়, সৌদি আরবে নির্বিচারে আটক, হত্যা, নির্যাতন ও গুমের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আটককৃতদের সঠিক চিকিত্সা ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, চলতি মাসে খাশোগি হত্যাকা্লে পাঁচজনের মৃত্যুদ্ল পরিবর্তন করে যাবজ্জীবন কারাদ্ল দেওয়া হয়। এছাড়া কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়। কোনো আসামির নাম প্রকাশ করা হয়নি। এমনকি মামলাটি চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
