রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরোধী নেতা অ্যালেক্সে নাভালনি সুস্থ হয়ে উঠছেন। জার্মানির চিকিত্সকরা জানিয়েছেন, তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। খানিকটা হাঁটাচলাও শুরু করেছেন। জার্মান সরকার জানায়, ফ্রান্স ও সুইডেনের বিশেষ ল্যাবে পরীক্ষার পর তাকে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জার্মানি এই বিষকে রাশিয়ায় প্রস্তুতকৃত সামরিক গ্রেডের ‘নোভিচক’ বিষ বলে শনাক্ত করেছে। গতকাল নাভালনি নিজের ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে জানান। নাভালনি রাশিয়ায় ফিরতে চান বলেও জানিয়েছেন। —আলজাজিরা
