তা র কা ব চ ন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

খুব সঙ্কটময় অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। অনেকদিন ব্যবসাসফল ছবি নেই। করোনার জন্য শুটিং হয়নি অনেকদিন, সিনেমা হলও বন্ধ। অনেকে লগ্নি করে বসে আছেন, কিন্তু জানেন না কবে ছবির কাজ শুরু করতে পারবেন। সিনেমা তৈরি হয় সিনেমা হলের জন্য, অথচ বেশিরভাগ হলের অবস্থা করুণ। অনেকে তাই হল বন্ধ করে দিয়েছেন। যেগুলো খোলা আছে সেগুলোও করোনার জন্য সিনেমা দেখাতে পারছেন না। যে জন্য আমরা যারা শিল্পী তারা বাধ্য হয়ে ওয়েব প্লাটফর্মে কাজ করছি। অনেকে বলছেন, চলচ্চিত্রের কফিনে সর্বশেষ পেরেক হলো করোনা। কিন্তু তার আগেই তো আমরা এই শিল্পের যা ক্ষতি করার তা করে ফেলেছি।

 

চলচ্চিত্রের সঙ্কটময় সময় প্রসঙ্গে

চিত্রনায়ক রিয়াজ