বাকের-খানি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৩

 

প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘বাকের-খানি’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। পর্ব পরিচালনায় রয়েছেন মাতিয়া বানু শুকু ও তাসদিক শাহরিয়ার খান। অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, রোজী সিদ্দিকী, লুত্ফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আনন্দ খালেদ প্রমুখ। এতে দেখা যাবে, ফেসবুকের মাধ্যমে খানি বেগম নামে একজন অতীব সুন্দরী রমনীর সঙ্গে পরিচয় ঘটে বাকের নামে এক যুবকের। পুরোনো ঢাকার অতি আধুনিক খানি বেগম একদিন ছুটির দিন লালবাগের কেল্লাতে বাকেরকে দেখা করার জন্য বলে। কিন্তু তার বন্ধু আবুলের প্রতারণায় দেখা আর হয় না দু’জনের। পরদিনই বাকের রওনা দেয় এবং রাস্তা পার হতে গিয়ে খানির বাবা লাল মিয়ার গাড়ির নিচে চাপা পড়ে।