আপনার রাশিফল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

মুহম্মদ আনিসুল হক

১৭ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৮ মহররম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টায়। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার:  শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। বিনোদন শুভ।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। মাথাব্যথায় ভুগতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। আপনজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা হাতে নিতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। ট্রেড ইউনিয়ন কর্মীদের সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অসুস্থ পিতার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে পিতার চিকিত্সার ব্যবস্থা করুন। সামাজিকক্ষেত্রে কোনো কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থস্থান ভ্রমণে যেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করুন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। বিবাদ এড়িয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা মাথাচাড়া দিতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।