গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ার মাঠে মাঠে এখন যে বাতাস বইছে তাতে রয়েছে আমন ধানের ঘ্রাণ। উপজেলার গজঘণ্টা, হাবু, বালারঘাট, চেংমারী, মান্দ্রাইন, কুঠিরপাড়, জয়দেব, বেতগাড়ী ও মঠেরপাড় এলাকা ঘুরে দেখা গেছে এ চিত্র। হাবু গ্রামের কৃষক নওশা মিয়া বলেন, আর ১০ দিন পরে ধান কাটবেন। এ বছর ধানের দাম ভালো পাওয়ায় কৃষকরা অনেক খুশি। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কৃষকদের মধ্যে আগাম ফসল উত্পাদনে সচেতনতা বেড়েছে। আশ্বিন-কার্তিক মাসে ফসল উঠলে কর্মসংস্থান সৃষ্টি হয়। কৃষকরা আগাম ধান করার পর আগাম আলু, সরিষা কিংবা ডালজাতীয় শস্য আবাদ করতে পারবে এবং ফসলের ন্যায্যমূল্য পাবে।
