হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫) নামে বিদেশফেরত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাজিপুর বাজারে এ ঘটনা ঘটে। সে ঐ উপজেলার গড়মাছুয়া-নামাপাড়া গ্রামের মো. মাহতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছে। তারা কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
