সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহূত দুটি ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে দুই বালুশ্রমিককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী পদ্মা নদীর সাতবাড়িয়া, নারুহাটি, তারাবাড়িয়া, হাজারবিঘারচর, রাইপুর, নাজিরগঞ্জ, বড়খাপুর, মহনপুর, মহব্বতপুর, কামারহাট ও হাসামপুর এলাকায় ঐ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত বালুশ্রমিকরা হলো কুষ্টিয়ার ভেড়ামারা গ্রামের কাজল হোসেন ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার জন্ডিপুর গ্রামের রবিউল ইসলাম।
