ফরিদগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জে ধর্ষণ মামলায় রিয়াদ (২৫) নামে এক জনকে গ্রেফতার করে বুধবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার ধর্ষণের শিকার ঐ নারী থানায় মামলা করলে মঙ্গলবার উপজেলার চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাঁটালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মো. জাকারিয়া জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত রিয়াদকে জেলহাজতে পাঠানো হয়েছে।