বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল বাজারে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করায় তিন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
এ সময় তিনি জানান, সব অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
