মুক্তাগাছায় ছয়টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় ছয়টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা শহরের নন্দীবাড়ী এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একাধিক গ্রাহকের গ্যাস বিল বকেয়া থাকায় আরো ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ কামাল। এ সময় তিতাস গ্যাস ময়মনসিংহ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাহাজাদা ফরাজি এবং সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ময়মনসিংহ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাহাজাদা ফরাজি।