তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা
তজুমদ্দিনের মেঘনা নদীতে ১২টি জেলে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ইলিশ মাছ, নগদ টাকা, মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার সকালে ভুক্তভোগী জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এ ঘটনা জানায়।
ডাকাতকবলিত জেলে হান্নান মাঝি ও ফারুক মাঝি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত তজুমদ্দিনের চর মোজাম্মেল ও বাসনভাঙা এলাকার নদীতে মাছ ধরারত জেলে নৌকায় ১০/১৫ জনের ডাকাত দল হামলা ও লুটপাট চালায়। তজুমদ্দিন কোস্ট গার্ড কনটিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন, ডাকাতির সময় কেউ তাদেরকে অবহিত করেনি। সকালে তারা নদীতে টহলে নেমেছেন।
