সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ২০১৯ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। সভায় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও ব্যাংকের কোম্পানি সচিব আব্দুল হান্নান খান বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি