ইত্তেফাক রিপোর্ট
গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩০ দশমিক ৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে উত্তরা ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার উত্তরা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯ দশমিক ৪০ টাকায়। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৩ দশমিক ১০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩০ টাকা বা ১০ দশমিক ৬০ শতাংশ কমেছে। এর মাধ্যমে উত্তরা ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৬ দশমিক ৪৪ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৫ দশমিক ৯৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৫ দশমিক ৬৪ শতাংশ, রূপালী লাইফ ইনসিওরেন্সের ৪ দশমিক ৬৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪ দশমিক ৬১ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৪ দশমিক ০৯ শতাংশ, জাহিনটেক্সের ৪ দশমিক ০৫ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৩ দশমিক ৮৭ শতাংশ এবং নর্দার্ন ইসলামী ইনসিওরেন্সের শেয়ার দর ৩ দশমিক ৭৪ শতাংশ কমেছে।
