শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল ইসলাম রনির ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ সকাল ৯টা থেকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নে নিজ গ্রামে আটমোর মসজিদ ও এতিমখানায় দিনভর কোরআন তিলাওয়াত এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকাস্থ মহাখালী ডিওএইচএস সেনানিবাস জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
