গাজীপুর প্রতিনিধি
প্রতিনিয়ত বাল্যবিয়ে এবং নারী ও শিশু নির্যাতনের ধরন পালটে যাচ্ছে। ঘরের ভেতরে, বাইরে, কলকারখানা, গণপরিবহনে সর্বত্রই নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা ঘটছে। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকার ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে বাল্যবিয়ে নারী ও শিশু নির্যাতনবিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবু জাফর। বক্তব্য রাখেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক (ময়মনসিংহ অঞ্চল) মো. গোলজার রহমান, ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সামসুন্নাহার, সাংবাদিক মজিবুর রহমান, খায়রুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, কাজী মোসাদ্দেক হোসেন প্রমুখ।
