নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও ডা. দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শে তিনি তার বেইলি রোডের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে থেকে চিকিত্সা নিচ্ছেন। অন্যদিকে উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদও করোনায় আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।