প্রশিক্ষণ ও সেমিনারের নামে ভুয়া বিল দেখিয়ে ৭ কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে এ অভিযোগ অনুসন্ধানে দুদক গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (পিএম) জাকিয়া আখতার, উপপরিচালক (স্থানীয় সংগ্রহ) আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, সহকারী পরিচালক এ কে এম রোকনুজ্জামান ও গবেষণা কর্মকর্তা পীযূষ কান্তি দত্তকে জিজ্ঞাসাবাদ করেছে।
