ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ঢুলিভিটা (সাবেক হুলীভিটা) বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় ফরিদা নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে কর্মস্থলে যাবার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা পটুয়াখালী জেলার সদর থানার খাসেরহাট এলাকার বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে ধামরাইয়ে ভাড়া বাড়িতে বসবাস করতেন। তিনি ঢুলিভিটা এলাকায় স্থাপিত একটি পোশাক কারখানার শ্রমিক।
