টিভিপর্দার পরিচিত মুখ সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া। একসঙ্গে অভিনয় করেছেন অনেক নাটকে। এখন তারা স্বামী-স্ত্রী। নাটকের মাধ্যমেই তাদের পরিচয়, প্রেম এবং বিয়ে। আবারো নাটকে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। নাটকের নাম ‘পারমিশন’। অয়ন চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন এস কে শুভ। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
