প্রত্যাবর্তনে জয়ী সূচনা নাদালের

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭

সর্বশেষ ম্যাচটির ২০০ দিন পর আবার জয় দিয়ে শুরু করেছেন রাফায়েল নাদাল। গত বুধবার রাতে রোম ওপেনের ১০ম শিরোপার লক্ষ্যে কোর্টে নেমে তিনি হারান স্বদেশি পাবলো কারেনা বুস্তাকে। দুই স্পানিশের এ লড়াই ৭৩ মিনিটে শেষ হয় ৬-১, ৬-১ গেমে। করোনা পরিস্থিতির কারণে ২৯ ফেব্রুয়ারির পর এটা হলো নাদালের প্রথম ম্যাচ। নাদাল আবার কোর্টে খেলতে নামাকে ভালো ব্যাপার বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমি দর্শকদের অভাব অনুভব করছি। এটা ছিল আমার জন্য দারুণ সূচনা’। এদিকে ইউএস ওপেন থেকে বহিষ্কৃত হওয়ার পর নোভাক জকোভিচও এই টুর্নামেন্টে জয়ী সূচনা করেছেন। নাদাল স্বাস্থ্যঝুঁকি ও ফরাসি ওপেনের ভালো প্রস্তুতির জন্য নিউ ইয়র্কে খেলতে যাননি। ফরাসি ওপেনটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর।