কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গৌরনদী উপজেলার কান্ডপাশা-নলচিড়া গুচ্ছগ্রাম সড়ক। প্রায় দুই কিলোমিটার এ সড়কটি পাকাকরণ না হওয়ায় প্রতি বর্ষায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। কান্ডপাশা গ্রামের আ. রহিম খান (৭০) জানান, এ সড়ক দিয়ে বর্ষায় গাড়ি চলাচল করতে না পাড়ায় ৯/১০টি মুরগির খামার বন্ধ হয়ে গেছে। নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী অহেদুর রহমান জানান, সড়কটি এলজিইডির কি না জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।
