জমে উঠছে ভোরবেলার চারার হাট

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

জমে উঠতে শুরু করেছে পাইকগাছার গদাইপুর বাজারে বিভিন্ন গাছের ভোরবেলার চারার হাট। সপ্তাহে শুক্রবার, সোমবার ও বুধবার বসা এ হাট সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে যায়। গদাইপুর গ্রামের চারা বিক্রেতা রবিউল ইসলাম জানান, বাজারে প্রচুর পরিমাণে চারা উঠেছে, দামও কম। পাইকগাছা উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার পাল জানান, প্রায় সাড়ে ৪০০ নার্সারি থেকে বিভিন্ন জেলায় চারা সরবরাহ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, ভোরবেলা ক্রেতারা সূর্যের তাপ ছাড়াই সুস্থ ও সবল চারা বাড়ি নিতে পারছে।