খালে নেটপাটা দিয়ে মাছ চাষ!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১১

উপজেলা খলিষখালী ইউনিয়নের গাছা চোরাবাল্লে খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় ইউপি সদস্য গনেশ বর্মন। এলাকাবাসী অবৈধ নেটপাটা উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ইউপি সদস্য গনেশ বর্মন জানান, পাটকেলঘাটা ভূমি অফিস ও খলিষখালী ভূমি অফিস জানে খালটি তিনি দখল করে মাছ চাষ করেন। তবে এতে পানি নিষ্কাশনে কোনো সমস্যা হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, উপজেলার সব খালের নেটপাটা অপসারণ করতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই অপসারণের কাজ শুরু হবে।