পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রাসেল হোসেন নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের মো. তসলিম প্রামাণিকের ছেলে। ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, কাহালুতে বৃহস্পতিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে মোর্শেদা নামের এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কানড়া গ্রামসংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে।
