বাউফলে ১১ লাখ টাকার পলিথিন জব্দ ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

বাউফল পৌর শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় অনিল দেবনাথ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব-৮ সিপিস-১ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, বুধবার রাতে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে র্যাবের সদস্যরা বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ৪ হাজার ৫৪৫ কেজি পলিথিন জব্দ করে। যার আনুমানিক মূল্য ১১ লাখ  টাকা। এ সময় ব্যবসায়ী অনিল দেবনাথকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।