বৃষ্টিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরুজ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা গ্রামে। ঐ গ্রামের সুলতান আলীর ছেলে সুরুজ আলী মাছ ধরতে বাড়ির পশ্চিম দিকে কাচনার দোলায় অবস্থিত আজাদের মাছের খামার নামক স্থানে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
