অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন জনকে জরিমানা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১২

হোমনার চান্দেরচরের জলাশয় থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে কৃষি জমি ভরাট করার অপরাধে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার এসিল্যান্ড তানিয়া ভুঁইয়া তাদের ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় আদালত পলাতক অবৈধ ড্রেজার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন তিনি।