বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

মহালয়া বা সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজার ছুটিতে বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বন্দর সড়কে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। তবে বিশেষভাবে  অনুমোদিত  পাসপোর্ট যাত্রীর যাতায়াত রয়েছে স্বাভাবিক।

বেনাপোল স্থলবন্দর উপপরিচালক আব্দুল জলিল জানান, বিশ্বকর্মা পূজার সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হবে না। শনিবার থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি চলবে যথানিয়মে।

তবে  ইমিগ্রেশনের কার্যক্রম চালু রয়েছে বলে জানান, ওসি মহাসিন কবির।