ভেড়ামারায় মাদকসহ আটক ৩

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

ভেড়ামারায় মাদকদ্রব্যসহ তিন জনকে আটকের পর দণ্ডাদেশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। বৃহস্পতিবার দুপুরে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন। এসময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ভেড়ামারার পূর্ব ভেড়ামারা এলাকার ইমরোজ লিমন (২৮), ক্ষেমিড়দিয়ার শুকচাঁদ (৩৬) ও বাহিরচর ১২ দাগ এলাকার মাহাবুল (৪০)। পরে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক ৯ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, এমন অভিযান চলমান থাকবে।